,

প্রধানমন্ত্রীর পরামর্শ কৌতুকপূর্ণ : রিজভী

rijviনিউজ ডেস্ক : বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কৌতুকপূর্ণ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ে আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনাসভায় প্রধানমন্ত্রীর ক্ষমতা দখলের চিন্তা না করে গণতন্ত্র চর্চা করুন এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য খুবই কৌতুকপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর কটাক্ষের প্রতিবাদও জানান রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিঃসন্দেহে একজন জাতীয় নেতার মেয়ে, রাজনৈতিক পরিবারের মেয়ে। উনি একজন বিরোধী নেত্রীকে কী করে এত নোংরা ভাষায় কটূক্তি করতে পারেন। উনার ভাষা এত অশোভন কেন? নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনী কর্মকাণ্ডে দলবাজ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আসছে উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। নির্বাচন কমিশন নির্ভয়ে ভোট দেওয়ার নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ভয়-ভীতি মুক্ত পরিবেশের পরিবর্তে প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনী কাজে। ভোট নেওয়ার জন্য নিয়োগ করা হচ্ছে সরকার দলীয় ক্যাডারদের।

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। কেবল তাই নয়, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মধ্যে এক সময়ে ছাত্রলীগ করা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। ভোটারদের নিরাপত্তা ও ভয়-ভীতি মুক্ত পরিবেশ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করেন রিজভী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, সেখানে ভয়ভীতি প্রদর্শনের খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, আমরা মনে করি, ভয়ঙ্কর সরকারি অনাচার আর গণতন্ত্রশূন্যতায় বন্দি দেশবাসীকে মুক্ত করার প্রতিবাদী নারায়ণগঞ্জবাসী ২২ ডিসেম্বর ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটে বিজয়ী করবেন। দুঃশাসনের বিরুদ্ধে এ বিশাল নীবর বিপ্লব ঘটে যাবে। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবীর মুরাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে