,

বাংলাদেশের ম্যাচে আম্পায়ার সেই রাইফেল

reifellস্পোর্টস ডেস্ক : বক্সিং ডে, অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর একে একে আরও চারটি শহর ঘুরে এই ক্রাইস্টচার্চে টেস্ট দিয়েই শেষ হবে বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফর। এই সফরে ওয়ানডে সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মুম্বাই টেস্টে বলের আঘাতে গুরুতর আহত হওয়া পল রাইফেল।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্টের প্রথম দিন ভারতীয় ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের থ্রোতে মাথার পিছনে আঘাত পান ৫০ বছর বয়সী রাইফেল। এরপর দ্রুতই ইংলিশ মেডিকেল টিম মাঠে দৌড়ে যায়। এই ঘটনায় ১০ থেকে ১২ মিনিট খেলা বন্ধও থাকে। পরবর্তীতে মাঠ থেকেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় রাইফেলকে।

এই দুর্ঘটনায় মুম্বাই টেস্ট ও সিরিজের শেষ টেস্ট আম্পায়ারিং করতে পারেননি রাইফেল। এই মুহূর্তে মেলবোর্নে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। তবে ক’দিনের বিশ্রাম শেষে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে আবারও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।

এদিকে, হেলমেট পরা থাকলে রাইফেল হয়তো সেদিন আঘাত পাওয়া থেকে বেঁচে যাতেন। এর আগেও একবার হেলমেট মাথায় পরার অভিজ্ঞতা রয়েছে তার। যদিও রাইফেল জানালেন, হেলমেট পরতে চান না তিনি, ‘এটা খুব ভারী ও গরম। পাঁচ দিন হেলমেট পরে থাকা অসম্ভব। এটা পরে শব্দ শুনতে পাওয়াও কঠিন।’

তথ্য সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা