,

নিরাপদে নিউজিল্যান্ডে টাইগাররা

image-12546স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেল বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। দুপুরে অস্ট্রেলিয়া ত্যাগ করে নিউজিল্যান্ডে পৌঁছিয়েছে ইমরুল কায়েস-মাশরাফিরা।

আজ সিডনি থেকে অস্ট্রেলিয়ান সময় সকাল দশটায় অকল্যান্ডের উদ্দেশে রওনা দেয় দল। অকল্যান্ডে পৌঁছে বাসে করে ওহানগেরিতে যাবে মাশরাফিরা। এখানেই বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ রয়েছে। বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে বক্সিং ডেতে, ২৬ ডিসেম্বর।

ক্রাইস্টচার্চে বক্সিং ডে ওয়ানডে খেলে বাংলাদেশ চলে যাবে নেলসেন। গত ওয়ানডে বিশ্বকাপে খেলে আসা এই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। টি-টোয়েন্টি প্রথমটি নেপিয়ারে, পরের দুটির ভেন্যু মাউন্ট মঙ্গানুই।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট। সফর শুরুর ভেন্যু ক্রাইস্টচার্চে শেষ টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের সফর।

অস্ট্রেলিয়ায় সিডনি সিক্সার্স এবং সিডনি থান্ডারের বিপক্ষে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। প্রথমটিতে জয় পাওয়ার পর দ্বিতীয়টিতে হেরে যায় মুশফিকরা।

দলের নিয়মিত অনেক খেলোয়াড়কে ম্যাচদুটিতে বিশ্রাম দেয়া হয়। সাকিব, তামিম তো একটি ম্যাচও খেলেননি। রিয়াদ, মাশরাফি প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয়টিতে ছিলেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা