,

মিসরে ঢুকতে পারলেন না লাদেনপুত্র ওমর

omarআন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে মিসরে ঢুকতে দেওয়া হলো না। স্থানীয় সময় শনিবার মিসরের একটি বিমানবন্দরে সেখানকার কর্তৃপক্ষ আটকে দেয় ওমরকে।

বিমানবন্দর সূত্র হতে জানা যায়, যুক্তরাজ্যের নাগরিক স্ত্রী জায়না আল সাবাহকে নিয়ে কাতারের দোহা থেকে মিসরের বিমানবন্দরে যান ওমর বিন লাদেন। কিন্তু মিসরে নিষিদ্ধ লোকদের তালিকায় নাম কেন আছে, তা না জানিয়েই ওমরের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে মিসর কর্তৃপক্ষের কাছে তুরস্কে ফেরত যাওয়ার আবেদন জানান ওমর ও তাঁর স্ত্রী।

এ প্রসঙ্গে ওমর বলেন, বিন লাদেনের সন্তানরা ‘বিশ্বের সুনাগরিক’ হওয়ার চেষ্টা করেছে। তাদের কেউই আল-কায়েদার অংশ ছিল না। অথচ আল-কায়েদা নেতার সন্তান হওয়ায় তাদের ভুগতে হয়েছে।

উল্লেখ্য ১৯৯৬ থেকে ২০০১ সালের কিছু সময় পর্যন্ত বাবা ওসামার সঙ্গে ছিলেন ওমর। ২০০১ সালে বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আফগানিস্তান থেকে বেরিয়ে যান তিনি। ২০০৭ ও ২০০৮ সালের কয়েক মাস মিসরে ছিলেন ওমর ও তাঁর স্ত্রী। ২০০৮ সালেই ওমরের মিসরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০১০ সালে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ভাইবোনদের সঙ্গে দেখা করতে সৌদি আরব ও ইরানের সঙ্গে কাজ করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা