,

ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

image-53702-1482033412বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে পাকিস্তান। দেশটির চলচ্চিত্র পরিবেশকরা বলছেন, আগামীকাল সোমবার থেকেই তারা আবারও ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করবেন।

আজ রোববার বিবিসি এক খবরে জানায়, চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে পাকিস্তানি অভিনেতাদের ভারতীয় চলচ্চিত্রে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। এর জের ধরেই গত সেপ্টেম্বর থেকে ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।

কিন্তু এর ফলে পাকিস্তানে চলচ্চিত্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। কারণ পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়। নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বড় অংকের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে দেশটি।

পাকিস্তান প্রথম ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে ১৯৬৫ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধের জের ধরে। ওই নিষেধাজ্ঞা ২০০৮ সালে প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা