,

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটি ও ইসির জন্য ২০ জনের নাম দিবে বিএনপি

1477248240965নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটির জন্য ১০ জনের নাম দেবে বিএনপি। আর নির্বাচন কমিশনারদের জন্য দেবে আরো ১০ জনের নাম। সার্চ কমিটির তালিকায় থাকবে সাবেক চার প্রধান বিচারপতির নাম। দলটির শীর্ষ নেতারা এসব কথা জানিয়েছেন। খালেদা জিয়ায় নেতৃত্বে ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে বিএনপি বলেও জানান তারা ।

দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয় চূড়ান্ত করেছেন খালেদা জিয়া। নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাবের সারমর্ম নিয়ে তৈরি হয়েছে বিএনপি চেয়ারপারসন মূল বক্তব্য। করা হয়েছে সার্চ কমিটির জন্য প্রস্তাবিত ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকা। পাশাপাশি নির্বাচন কমিশনার হিসেবে নামের তালিকায় এসেছে বিতর্কমুক্ত দল নিরপেক্ষ আর সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তির নাম।

নিরপেক্ষ নির্বাচন কমিশন ও দলীয় প্রভাবমুক্ত সার্চ কমিটি গঠনের রূপরেখায় তৈরি বিএনপির ১৩ দফা প্রস্তাব যার আলোকেই হবে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা।

দলের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন সার্চ কমিটি গঠনে খালেদা জিয়া প্রস্তাব করতে পারেন সাবেক চার প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, মোহাম্মদ ফজলুল করীম ও এটিএম আফজালের নাম। এদের অন্তত দুজনকে কমিটিতে রাখার ব্যাপারে থাকবে জোর সুপারিশ।

বিএনপি মনে করছে আলোচনার পর বিএনপির প্রস্তাব আমলে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক পদক্ষেপ নেবেন রাষ্ট্রপতি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা