,

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা নেই

 

স্পোর্টস ডেস্ক :পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড অঞ্চলে ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে জারি করা সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। ফলে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে যে শঙ্কার মেঘ দেখা দিয়েছিল তা কেটে গেল।

bd_nz1481989098

নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় লিখেছে, ‘আজ (শনিবার) সকালে পাপুয়া নিউ গিনিতে ৮ মাত্রার ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে জারি করা সুনামি সতর্কতা বাতিল করছি আমরা। সুনামি বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, নিউজিল্যান্ডে সুনামির কোনো হুমকি নেই। হুমকি বাতিল করা হয়েছে।’

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড অঞ্চলে শনিবার সকালে ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মাটির ৭৩ কিলোমিটার গভীরে।

পরে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) থেকে জানানো হয়, ভূমিকম্পের প্রভাবে পাপুয়া নিউ গিনিসহ নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, চুক, নাউরু, কসরে ও ভানুয়াতুতে সুনামি আঘাত হানতে পারে।

নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সুনামির আশঙ্কায় প্রথমে সমুদ্র সৈকত থেকে লোকজনকে দূরে থাকার নির্দেশনা দেয়। তবে পরে টুইট বার্তায় সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় তারা। ফলে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ নিয়ে শঙ্কা থাকল না।

বাংলাদেশ দল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে। সেখানে প্রস্তুতি ক্যাম্প শেষ করে রোববার নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। সিডনি থেকে অকল্যান্ড হয়ে মাশরাফিদের গন্তব্য নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের শহরে ফাঙ্গারে। সেখানে একটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ। ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে নেলসনে। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে ৩১ ডিসেম্বর। এ ছাড়া সফরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা