,

‘নব্য অভিনেত্রী হতে চাইলে দুশ্চিন্তায় পড়ব’

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত তারকা সন্তানদের মধ্যে বিগ বি অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একজন। শ্বেতা ও নিখিল নন্দার মেয়ে তিনি। গত বছর প্যারিসে বল দেস ডেবুটান্ট বা লে বল’র মাধ্যমে ফ্যাশন জগতে অভিষেক হয়েছে তার। তাই গুঞ্জন খুব শিগগিরই বলিউডেও পা রাখছেন নব্য।

 

navya1481971739
এ সম্পর্কে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন শ্বেতা নন্দা। তিনি বলেন, ‘নব্য অভিনেত্রী হতে চাইলে দুশ্চিন্তায় পড়ব। আসলে বিষয়টি দেখতে যতটা সহজ বাস্তবে ততটা সহজ না। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, বিশেষ করে যখন আপনি নারী। আমি চিন্তা করছি সে সবকিছু সহ্য করতে পারবে কি না। আর সফলতার পেছনে অনেক ব্যর্থতা থাকে মানুষ সেগুলোকে দেখতে পায় না। ব্যক্তিগত ব্যর্থতা, আপনার অভিনয় দক্ষতা, পর্দায় আপনি দেখতে কেমন সবকিছু নিয়ে জনসম্মুখে বিশ্লেষণ করা হবে।’

‘আমার সন্তানরা কোনো তারকা না। কেন তাদের অন্যদের কারণে ইন্টারনেটে টানাটানি করছেন? তাদেরকে নিজেদের যোগ্যতায় পরিচিত হতে দিন। তারা কারো সঙ্গে সম্পর্কিত এর মানে এই না তাদের এমনটা করবেন। তার জন্য আমাদের কোনো গুগল এলার্ট নেই, কারণ এই খবরগুলো পড়ে কষ্ট পেতে পারে। গত দুই বছর এ বিষয়ে আমি কোনো পদক্ষেপ নিইনি। কারণ এতে করে এ বিষয়গুলো নিয়ে আলোচনা আরো বেড়ে যেতে পারে।’

বলিউডে পা রাখলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত নব্য নাভেলি। বিভিন্ন সময় ছবি পোস্ট করে আলোচিত-সমালোচিত হন তিনি। এছাড়া প্রায়ই ব্যক্তিগত নানা কারণে খবরে আসেন নব্য।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে