,

কারিনার আফসোস

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মাত্র ২০ বছর বয়সে রিফুজি সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন তিনি। প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে বোন কারিশমা কাপুরের শুটিং সেটে হাজির হতেন এ অভিনেত্রী। এ জন্য কলেজের গণ্ডি পার হওয়ার ইচ্ছেটাও ছিল না তার।

kareena-kapoor-1811113
অভিনয় ক্যারিয়ারে সফল হয়েছেন কারিনা। কিন্তু পড়ালেখা না করার জন্য আফসোসটা তার রয়েই গেছে।

এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘লেখাপড়া ছেড়ে দেওয়ায় এখন আমি আফসোস করি। যখন সাইফ ও তার বন্ধুদের সঙ্গে দেখা হয়, আমার মনে হয়েছে সব বাদ দিয়ে আমরা শুধু সিনেমা এবং টাকা নিয়েই আটকে আছি। তার (সাইফ) পরিবার ও বন্ধুরা অনেক শিক্ষিত। অনেকেই রয়েছেন যারা স্বনামধন্য পণ্ডিত। তাদের বেশিরভাগই অক্সফোর্ড, ক্যামব্রিজ অথবা উইনচেষ্টার থেকে লেখাপড়া করেছেন।’

‘সে ইব্রাহিম ও সারার লেখাপড়ার ব্যাপারেও খুব সচেতন এবং আশা করছি, আমাদের অনাগত সন্তানের বেলাতেও তাই হবে। আমি এমন একটি পরিবারে বড় হয়েছি যারা সিনেমা নিয়ে মগ্ন। কিন্তু যত বড় হয়েছি বুঝতে পেরেছি, এর বাইরেও কিছু আছে। আমি বিভিন্ন স্থানে ভ্রমণ করি, বিভিন্ন মানুষের সঙ্গে মেশার এবং নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করি। আমি এটি করি আমার সন্তানের জন্য।’ বলেন কি অ্যান্ড কা খ্যাত এই অভিনেত্রী।

এদিকে খুব শিগগিরই মা হবেন কারিনা। তবে মা হওয়ার পর খুব বেশিদিন বিশ্রাম নিতে চান না বলে জানিয়েছেন এ অভিনেত্রী। শোনা যাচ্ছে, আগামী এপ্রিলে বীরে ডি ওয়েডিং সিনেমার মধ্য দিয়ে আবারো অভিনয়ে ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা