,

১৩০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিনেত্রী গ্রেপ্তার

image-5বিনোদন ডেস্ক : ১৩০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মালয়লম মডেল ও অভিনেত্রী ধন্যা মারি ভার্গেসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ধন্যাকে তামিলনাড়ুর নাগেরকয়েল থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় ধন্যার স্বামী জন এবং ভাই স্যামুয়েলকেও আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

স্যামসন বিল্ডার্স নামে ধন্যার শ্বশুর জ্যাকব স্যামসনের একটি নির্মাণ সংস্থা রয়েছে। প্রাক্তন সরকারি চাকুরে জ্যাকবকেও গত মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাদের থেকে ১০০ কোটি টাকা তোলা হয়েছে চড়া হারে সুদ দেওয়ার শর্তে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না ধন্যার। কিন্তু তিনি ছিলেন ওই কোম্পানির অন্যতম পরিচালক। কোম্পানির ওয়েবসাইট চালাতেন ধন্যা। সেখানে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মালয়লম নায়িকার এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে। ‘কেরালা ক্যাফে’, ‘ভাইরাম’, ‘থালাপাভু’-র মতো জনপ্রিয় তামিল ছবির নায়িকা ধন্যা যে লোক ঠকানোর ব্যবসা করতে পারেন তা মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা