,

চিনের একটি ক্লাবে খেলতে মেসিকে অবিশ্বাস্য টাকার অফার

image-536স্পোর্টস ডেস্ক : বার্সা’র জার্সিতে একের পর ম্যাচ জিতেছেন। বহুবার একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন দলকে। তার পা থেকেই এসেছে একের পরে এক দুর্দান্ত গোল। কিছুদিন আগেই বিশ্বকাপে দলকে জেতাতে না পেরে জাতীয় দলের জার্সিই খুলে রেখে দিয়েছিলেন মেসি। যদিও পরে অবসর ভেঙে ফের জার্সি পড়েছেন। তা হলে কি সেই চিত্রই আবার দেখতে চলছেন মেসি ভক্তরা?

ফুটবলের এই রাজপুত্রের খেলায় মুগ্ধ গোটা বিশ্ব। এবার মেসিকে অবিশ্বাস্য অফার দিয়েছে চিনের হেবেই ফরচুন ক্লাব।

জানা গিয়েছে, স্পেন থেকে উড়িয়ে চিনের এই ক্লাবে খেলতে আসার জন্য মেসিকে তারা ৫০০মিলিয়ন ইউরো (৪ হাজার কোটি টাকা) অফার করেছেন। যা বার্সায় মেসির পাওয়া টাকার ছয়গুণ।

আগামী বছরেই বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। এর পরেও তারা মেসিকে রেখে দেবেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। তবে কত টাকার চুক্তিতে মেসি বার্সায় থাকবেন, তা এখনো অজানা।

এই পরিস্থিতিতেই হেবেই বিপুল অঙ্কের অর্থ দিয়ে মেসির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাইছে। এখন এটাই দেখার যে, মেসি বার্সেলোনাতেই থাকবেন, না কি চিনের এই ক্লাবের সঙ্গে যুক্ত হবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা