,

বঙ্গভবনের আগে কার্যালয়ে যাবেন খালেদা জিয়া

00-156-696x458নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে বঙ্গভবনে যাওয়ার আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাত্রাবিরতি করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সেখান থেকে সংলাপের জন্য নির্বাচিত প্রতিনিধি দলের অন্য সদস্যদের নিয়ে একসঙ্গে বঙ্গভবনে যাবেন তিনি।

নতুন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে রোববার (১৮ ডিসেম্বর) থেকে আলোচনা শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওই দিন বিএনপির সঙ্গে ইসি গঠন নিয়ে সংলাপ করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সময় নির্ধারন রয়েছে। সংলাপে অংশ নিতে বিএনপি নেত্রী বেলা ৩টায় রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। সেখানে যাত্রাবিরতি শেষে প্রতিনিধি দলের অপর সদস্যদের নিয়ে বঙ্গভনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে শনিবার স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাস ও রফিকুল ইসলাম মিয়ার নাম প্রতিনিধি দলে যুক্ত করতে বঙ্গভবনে চিঠি দিয়েছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে