,

শাকিব বাদ, শুভকে নিয়ে ‘রংবাজ ২’

shakib-khan-arefin-shuvoবিনোদন ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে ‘রংবাজ ২’ শিরোনামের নতুন ছবি শুরু করছেন পরিচালক বদিউল আলম খোকন। তবে তাঁর অন্য ছবির মতো এই ছবিতে থাকছেন না দেশের সুপারস্টার নায়ক শাকিব খান। চুক্তিবদ্ধ এবং অর্থ নেওয়ার পরও বাদ পড়তে হচ্ছে শাকিব খানকে। তাঁর পরিবর্তে ছবিতে নায়ক হিসেবে নেওয়া হচ্ছে শুভকে। আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি।

শাকিবের বাদ পড়া প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এই ছবি শাকিব খানকে নিয়ে করার কথা ছিল, তাকে সাইনিং মানিও দেওয়া হয়েছিল। কিন্তু আমি এরই মধ্যে ঘোষণা দিয়েছি যে শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না। সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেওয়া হয়েছে।’

‘কলকাতার নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা গর্ব করি। কারণ আমি টানা ২২টি ছবি তাঁকে নিয়ে নির্মাণ করেছি। তেমনি এফ আই মানিক, সোহানুর রহমান সোহানসহ অনেক গুণী পরিচালক আজকের এই শাকিব খানকে সুপারস্টার বানিয়েছেন, অবশ্যই সেখানে তাঁর চেষ্টা বা অভিনয় গুণ ছিল। আমরা বিষয়টিকে সম্মান করি। পরিচালক হিসেবে শিল্পীর কাছে সম্মান আশাও করি। শাকিব খান ইদানীং আমাদের অসম্মান করছেন। বিভিন্ন জায়গাতে তিনি বলে বেড়াচ্ছেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই। তাহলে আমরা কি কিছুই জানি না? তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন, তাই তাঁকে সাইনিং মানি দিয়েও কাজটি আমরা করছি না। এটা আমার একটি প্রতিবাদ।’ এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন পরিচালক খোকন।

‘রংবাজ ২’ ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের কারণে শুটিংয়ের তারিখ দুই মাস পেছানো হয়েছে। খোকন বলেন, ‘আমি এখন চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। এখানে আমি মহাসচিব পদে নির্বাচন করছি। আগামী ৩০ তারিখ নির্বাচন, যে কারণে ছবির শুটিং পিছিয়েছি। নির্বাচনের পর একটু সময় লাগবে কাজ গুছাতে, যে কারণে ফেব্রুয়ারিতে শুটিং শুরু করব।’

এদিকে, খোকন পরিচালিত এবং সজল-মাহি অভিনীত ‘হারজিৎ’ ছবিটির কাজও বন্ধ রয়েছে নির্বাচনের কারণে।  জানুয়ারিতে আবার এই ছবির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে