,

অভিবাসী কর্মসংস্থানে এক দশকের রেকর্ড

abibashiনিউজ ডেস্ক : চলতি বছরে প্রায় সাড়ে সাত লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বাংলাদেশ। অভিবাসন খাতে গত ১০ বছরে এ সংখ্যা সর্বোচ্চ।

আজ ১৭ ডিসেম্বর শনিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আগামীকাল রবিবার আন্তর্জাতিক অভিবাসন দিবস সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে প্রবাসীকল্যাণসচিব বেগম শামছুন নাহার সাংবাদিকদের জানান কিছু অসাধু জনশক্তি রপ্তানিকারক কয়েকটি দেশ থেকে ভুয়া চাহিদাপত্র এনে কর্মীদের বিভ্রান্ত করছে। এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

সচিব জানান, এ বছর কাতার, ওমান ও সৌদি আরবে সবচেয়ে বেশি জনশক্তি পাঠানো হয়েছে। এ ছাড়া মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর বিষয়ে অগ্রগতি হচ্ছে। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে মোট সাত লাখ ২ হাজার এক শ কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। আশা করছি এ বছরের শেষে সাড়ে সাত লাখের বেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান হবে। তিনি বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিভিন্ন প্রতিযোগী দেশ বাংলাদেশিদের নির্যাতনের বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা করে।

দূতাবাসে এবং বিমানবন্দরগুলো প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। আন্তর্জাতিক অভিবাসন দিবস উদযাপন উপলক্ষে রবিবার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রণালয়। এবারের অভিবাসন দিবসের প্রতিপাদ্য উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা