,

বোমায় ফের কাঁপল তুরস্ক, বহু হতাহত

turkey_blastআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কেন্দ্রীয় কাইসেরি শহরে একটি বাসে বড় ধরনের বোমার বিস্ফোরণ হয়েছে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েয়েছে, শনিবার বাসে বিস্ফোরণ হলে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে বিবিসির খবর বলা হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। সৈন্য ও সাধারণ মানুষদের বহনকারী বাসটি শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিপরীতে পৌঁছলে বিস্ফোরণ হয়।

তুরস্কের সংবাদ সংস্থা দোগান বলছে, একটি কার বোমা বাসটিকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। গত সপ্তাহে ইস্তাম্বুলে কুর্দি জঙ্গিদের হামলায় ৪৪ জন নিহতের খবরের মধ্যে শনিবার ফের এ হামলার ঘটনা ঘটল।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচার হওয়া খবরে দেখা গেছে, বিস্ফোরণের পর বাসটিকে রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। চলতি বছরে তুরস্ক সিরিজ বোমা হামলার শিকার হয়েছে, যার বেশিরভাগ চালিয়েছে কুর্দি জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা