,

ফারিয়ার আফসোস!

nusratবিনোদন প্রতিবেদক : ক্যারিয়ার শুরু করেছিলেন উপস্থাপনা দিয়ে। এরপর টিভিতে টুকটাক অভিনয় করার পর অবশেষে সিনেমায় নাম লিখিয়েছেন নুসরাত ফারিয়া।

দেশের আলোচিত-সমালোচিত একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিগ বাজেটের কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেও সফলতা এখনও তার কাছে সোনার হরিণের মতো অধরাই রয়ে গেছে।

তবুও চেষ্টা করে যাচ্ছেন ঢালিউডের এ নায়িকা।

সম্প্রতি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ছবিতে অভিনয়ের ইচ্ছা জেগেছে তার মনে। এখনও পর্যন্ত সে ধরনের কোনো সুযোগ না পাওয়ায় আফসোস করেছেন তিনি।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘স্কুল কলেজে পড়াকালীন মুক্তিযুদ্ধের বেশ কিছু গল্প পড়েছি। সিনেমা দেখেছি। তখন থেকেই মনে ইচ্ছা জাগত, যদি এ ধরনের কোনো গল্পের ছবিতে অভিনয় করতে পারতাম!

এ ছাড়াও আগে বিজয় দিবসের অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সেগুলো করার মধ্য দিয়েও যুদ্ধ সম্পর্কে অনেক কিছু জেনেছি। তাই যুদ্ধভিত্তিক ছবির প্রতি আমার দুর্বলতা তৈরি হয়েছে। আশা করছি আমার এ ইচ্ছাটাও পূরণ হবে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় ফারিয়ার। এরপর ‘হিরো-৪২০’ নামে একটি ছবি মুক্তি পায়।

বর্তমানে ‘প্রেমী ও প্রেমী’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা