,

যে পোশাকে গুগল অনুসন্ধানের শীর্ষে প্রিয়াঙ্কা

priyanka-chopra-hotবিনোদন ডেস্ক : বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিনোদন জগতের সংবাদের শিরোনামে থাকছেন বেশ কয়েকবছর ধরে। কারণ বলিউডের গন্ডি পেরিয়ে মার্কিন টিভির সেরা অভিনেত্রী তো তিনি-ই। এছাড়াও আসন্ন ‘বেওয়াচ’ এর খলনায়িকা বলে কথা!

কাজের পরিধিই তার পরিচিতির মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। নিজের কাজের সুবাদে যেমন ঘরে তুলছেন পুরস্কার, তেমনি অন্যদের হাতেও তুলে দিচ্ছেন সেরার পদবী। গিয়েছিলেন অস্কার মঞ্চেও। সেখানে যে পোশাক তিনি পরেছিলেন, তার কারণে এখনও আলোচনার শীর্ষে। জানা গেল, এই দুধ সাদা গাউন প্রিয়াঙ্কাকে এনে দিয়েছে গুগল অনুসন্ধানের সর্বোচ্চ ১০ জনপ্রিয় তারকার মধ্যে একজন।

সোনম কাপুর থেকে শুরু করে অনেক তারকাকেই যেখানে ফ্যাশন সচেতন বলে মনে করা হয়, সেখানে তাদের সবাইকে টপকে প্রিয়াঙ্কা এক অন্যরকম নজির গড়ে তুলেছেন। ২০১৬ সালের অস্কার অনুষ্ঠানে প্রিয়াঙ্কা হয়ে উঠেছিলেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।

৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে রেড কার্পেটে তার গাউন সবার চোখ ধাঁধিয়ে দেয়। অনিতা ডোংরের ডিজাইন করা সেই আউটফিট-ই তাকে গুগলের সবচেয়ে বেশি অনুসন্ধান করা তারকার তালিকায় জায়গা করে দিয়েছে। সেখানে তিনি আছেন সপ্তম স্থানে।

শুধু গাউনই নয়, তার মেকআপ, চুলের স্টাইল, হীরের গয়না থেকে শুরু করে হাতের ক্লাচও ছিলো আলোচনার বিষয়। শুধু বলিউডেই নয়, হলিউডেও তিনি তার সাজের কারণে ছিলেন সেরা। সব মিলিয়ে গুগল সার্চের নিরিখে জনপ্রিয়দের তালিকায় উঠে এলো প্রিয়াঙ্কা চোপড়ার নাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা