,

কাল মাশরাফি-মুস্তাফিজদের নিউজিল্যান্ড যাত্রা

image-12357স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষ হচ্ছে আজ শনিবার। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার নিউজিল্যান্ডে উড়ে যাবেন সাকিব-মোস্তাফিজরা।

এদিকে অস্ট্রেলিয়ায় জয়-পরাজয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ। প্রথমটিতে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারালেও দ্বিতীয় ম্যাচে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে টাইগাররা।

তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে মাশরাফিদের।

২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দু’টি ওয়ানডে। ৩, ৬ এবং ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, তানভীর হায়দার, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শুভাগত হোম, সৌম্য সরকার, ইমরুল কায়েস।

স্ট্যান্ড বাই:

নাসির হোসেন, আল-আমিন হোসেন, শাহরিয়ার নাফিস, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দীন বাবু, লিটন কুমার দাস, আব্দুল মজিদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা