,

সবাই শূণ্য, একাই ১৬০ রান!

sanayaস্পোর্টস ডেস্ক : বাকি সব ক্রিকেটাররা যখন ডাক মেরে ঝুলিতে শূণ্য নিয়ে ফিরলেন, সেখানে শানায়া একাই করলেন ১৬০ রান। এরমধ্যে ১৪৪ নিয়েছেন বাউন্ডারিতে।

অতিরিক্ত থেকে আসা ৯ মিলিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ১৬৯। ক্রিকেট ইতিহাসের অনন্য এ রেকর্ডটি হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত এ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল পুমালাঙ্গা অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল ও ইস্টার্নস অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল।

ম্যাচে পুমালাঙ্গার অন্য খেলোয়াড়রা শূণ্য রানে ঘরে ফিরে আসে। হাল ধরেন শানায়া। অন্যরা তাকে যতটুকু পেরেছেন সঙ্গ দিয়ে ফিরে গেছেন। এরপর ব্যাটে টর্নেডো তোলেন শানায়া। একের পর এক চার-ছক্কায় একাই করেন ১৬০ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল পুমালাঙ্গা। দলের হয়ে ওপেন করতে নেমে শানায়া-লি সোয়ার্ট অপরাজিত থাকেন ১৬০ রানে। অবিশ্বাস্যভাবে আরও ৮ জন ব্যাটিংয়ে নেমে কেউ কোনো রানই করতে পারেননি!

৮৬ বলের ইনিংসে এক ডজন ছক্কা আর দেড় ডজন চার মারেন শানায়া। নিজের রানের ১৪৪ রানই করেন বাউন্ডারিতে।

শানায়ার ইনিংসের সঙ্গে যোগ হয় কেবল অতিরিক্ত থেকে আসা ৯ রান। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে পুমালাঙ্গা। পরে নতুন বল হাতে নিয়ে দুটি উইকেটও নেন এ তারকা। শানায়ার কাছেই হেরে যায় ইস্টার্নস। ১২৭ রানে বেঁধে রেখে ম্যাচ জেতে তারা ৪২ রানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা