,

নতুন বছরে নতুন বিয়ে সারবেন কারিশমা!

kkবিনোদন ডেস্ক : শুধু সিনেমা, ঘোরাঘুরি, কেনাকাটা আর বাদাম চিবিয়ে আর কতদিন? অবশেষে সত্যি সত্যি ফের বিয়ে করতে চলেছেন বলিউড নায়িকা কারশিমা কাপুর! নতুন বছরের শুরুতেই দীর্ঘদিনের প্রেমিক সন্দীপ তশনিওয়ালের সঙ্গে বাগদান সেরে ফেলতে চান ৪২ বছর বয়সী কারিশমা। যদিও সন্দীপের সঙ্গে সম্পর্ককে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা।

সূত্রের খবর, দুই সন্তান—কিয়ান এবং সামীরাকে নিয়ে বড়দিন ও নতুন বছর উদযাপনের জন্য সিঙ্গাপুরে পাড়ি দিচ্ছেন কারিশমা। যাবেন সন্দীপও। সেখানেই আংটি বদল সারবেন। সন্দীপকে পছন্দ করেন কারিশমার সন্তানরাও। তাই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত। সন্দীপও মুম্বাইতে ফ্লাট খোঁজা শুরু করেছেন। সেখানে সন্তানসহ কারিশমাকে নিয়ে উঠবেন বলে খবর। আর এটাই হবে সন্দীপের থেকে কারিশমার জন্য উপহার। দুই কন্যা সন্তানের জনক সন্দীপ তার আগের স্ত্রী দন্ত চিকিৎসক আশ্রিতার কাছ থেকে বিচ্ছেদ চেয়েছেন। শ্রীঘ্রই হয়ত সেটা সম্পন্ন হবে। সেটা হলেই কারিশমা-সন্দীপের পথ পরিস্কার হয়ে যাবে।

প্রাক্তন স্বামী দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অল্প কিছুদিন একা ছিলেন কারিশমা। এরপরই সন্দীপের সঙ্গে ডেট করা শুরু করেন। দু’জনেরই এক কমন বন্ধুর দেয়া পার্টিতে সাক্ষাত হয় তাদের। এরপর দু’জনকে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা গেছে। এবার চূড়ান্তভাবে নতুন করে গাটছড়া বাঁধতে চলেছেন বিবাহিত এই জুটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা