,

এই পরাজয়কে বড় করে দেখছেন না মুশফিক

mushiস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আশ্চর্যজনকভাবে হেরে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। গতকাল শুক্রবার সিডনি থান্ডারের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটিতে ৬ উইকেটে পরাজিত হয় বিসিবি একাদশ।

যদিও এই ম্যাচে খেলেননি অনেক অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়রা। প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছিল মাশরাফি বাহিনী।
এই পরাজয়ে দলের ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। কন্ডিশনিং ক্যাম্পে সব ক্রিকেটারদেরকেই পরখ করে দেখতে হয়। পাশাপাশি তাদেরকেও তো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন আছে। সে জন্যই কয়েকজনকে বিশ্রাম দিয়ে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে অন্যদের মাঠে নামানো হয়েছিল। খেলেননি সাকিব, তামিম, মাশরাফি, তাসকিন সহ আরও কয়েকজন।

এই প্রস্তুতি কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় উপহার দেবেন বলে জানান মুশফিকুর রহিম। তিনি বলেন, “এখানে ব্যাট করা কিছুটা কঠিন। আমি মনে করি এই মাঠে আমরা ২০ রান কম করেছি। তা ছাড়া আমাদের দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও খেলেনি। তারা যদি খেলত তাহলে ম্যাচের ফল বিপরীত হতে পারত। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি জিততে পারিনি। তবে এই অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে দেবে। সেখানে আমরা জয় উপহার দিতে পারব বলে আশাবাদী। ”

মি. ডিপেন্ডেবলের এই ভরসাপূর্ণ উক্তির ওপর ভরসা রাখা যেতেই পারে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তারপর টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে