,

ট্রাম্পকন্যার সঙ্গে ডেটিংয়ের সুযোগ!

 

আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ট্রাম্পের মেয়ে ইভানকার রূপে মুগ্ধ হয়েছেন সবাই। অনেকে তাকে নিয়ে স্বপ্নের জালও হয়ত বুনতে শুরু করেছেন! তবে এবার সেই স্বপ্ন সত্য হতে যাচ্ছে।

maxresdefault

মানে? টাকা দিয়ে মিলবে ইভানকা ট্রাম্পের সঙ্গে ডেটিংয়ের সুযোগ। সঙ্গে ধোয়ায়িত কফি। কি, সুযোগটা নিতে চান? পঞ্চাশ হাজার ডলার খরচ করলেই ৪৫ মিনিট ইভানকা ট্রাম্পের সঙ্গে খোশগল্পের সঙ্গে মিলবে গরম কফি।
শখের জন্য নয়, ত্রাণ তহবিল গড়ে তুলতে এই অভিনব প্রস্তাব দিচ্ছেন ইভানকা। ট্রাম্প অর্গ্যানাইজেশনের গ্ল্যামারাস ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ২০১৭ সালের নির্ধারিত দিন-ক্ষণে কফি পান ও আড্ডায় আধঘণ্টা থেকে ৪৫ মিনিট কাটাতে চাইলে মোটা অর্থ খরচ করতে হবে।

ট্রাম্প অর্গ্যানাইজেশনের তরফে জানানো হয়েছে, ডলার খসিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পরে নিলাম হবে ইচ্ছুক ব্যক্তিদের তালিকায় থাকা নাম। শেষ পর্যন্ত ট্রাম্পকন্যার মুখোমুখি হতে পারবেন নিলামের চূড়ান্ত দুই বিজেতা। তবে তার আগে তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে। দেখা হবে, তাদের বিরুদ্ধে কোনও অপরাধের খতিয়ান আছে কি না। শুধু তাই নয়, কফি আড্ডায় হাজির থাকবেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। আসলে প্রেসিডেন্ট কন্যা তথা বিশ্বখ্যাত বাণিজ্যিক কর্তার জন্য নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখা হচ্ছে না।

কোথায় বসবে আড্ডার আসর?

সে ব্যাপারে আগেই জানিয়ে রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, নিউ ইয়র্কের ‘ট্রাম্প টাওয়ার’ বা ওয়াশিংটন ডিসি-র ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল’-এ দুই অতিথিকে স্বাগত জানাবেন সুন্দরী ইভানকা।

শোনা যাচ্ছে, প্রস্তাব প্রচার হতেই ইভানকার সঙ্গ পেতে পুরোদস্তুর হুড়োহুড়ি পড়ে গেছে। তবে গত সোমবার পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, কফি ডেটের জন্য ৫০,০০০ ডলার প্রবেশমূল্য ধার্য করা হলেও, এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ২৩,০০০ ডলার।

নিলামের আয়োজক সংস্থা ‘চ্যারিটিবাজ়’-এর তরফে জানানো হয়েছে, কফি ডেট বাবদ পাওয়া অর্থ যাবে এরিক ট্রাম্প ফাউন্ডেশনের তহবিলে। সেখান থেকে সেন্ট জুড শিশু হাসপাতালের ত্রাণকাজে তা ব্যয় হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে