,

আইএস প্রধানের মাথার দাম এখন দুইশ কোটি টাকা

 

আন্তর্জাতিক ডেস্ক :আইএসের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদিমধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদির মাথার দাম এখন প্রায় দুইশ কোটি টাকা (আড়াই কোটি ডলার)। তাকে খুঁজে বের করা, গ্রেফতার করা বা তার অপরাধ প্রমাণ করার কোনো তথ্য দিতে পারলে এই বিপুল অঙ্কের অর্থ দেবে যুক্তরাষ্ট্র।

888739490833cc0201c756aeb53d3a58-58548710bd68f

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার (১৬ ডিসেম্বর) নতুন করে বাগদাদির তথ্যের জন্য পুরস্কারের এই অঙ্ক ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০১১ সালে ওই মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম বাগদাদি সম্পর্কিত তথ্যের জন্য এক কোটি ডলার (প্রায় ৮০ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছিল। শুক্রবার এক বিবৃতিতে পুরস্কারের ওই অঙ্ক আরও দেড়গুণ বাড়ানো হয়েছে।
খবরে বলা হয়, আবু বকর আল-বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আল-সামারাই। দুই বছর আগে ইরাকি এই নাগরিক নিজেকে ইরাক ও সিরিয়ার বড় একটি ভূখণ্ডের খলিফা হিসেবে ঘোষণা করেন।
তার প্রকৃত অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায় না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইরাকে আইএসের অধিকৃত মসুল শহরে থাকতে পারেন। অথবা সিরিয়া সীমান্তে মসুলের পশ্চিমাঞ্চলেও থাকতে পারেন তিনি।
কুর্দি কর্মকর্তারা মনে করছেন, মসুল শহরে জোট বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে বাগদাদি ও তার দলের অন্যান্য শীর্ষ নেতারা হয়তো নিজেদের আত্মগোপন করতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা