,

শ্বাসরুদ্ধকর জেলখানা!

jail3অনলাইন ডেস্ক : ছবিটি দেখে মনে হবে ভয়ঙ্কর দুর্যোগের পর মুহূর্তের কোন ছবি। যে যেখানে পেরেছে মাথা গুঁজে পড়ে রয়েছে।

একে অপরের গায়ে ঠেস দিয়ে রয়েছে বহু মানুষ। সেখানেই কোনরকমে খাওয়া আর ঘুম। তবে এমন চিত্রটি আসলে কোন দুর্যোগের তাণ্ডবে নয়, নিজেদের কৃতকর্মের ফল ভোগ করছে এরা।

জার হাজার মানুষের এই গাদাগাদি করে পড়ে থাকার ছবি এখন ভাইরাল হয়েছে। তাতে স্পষ্ট হয়েছে ফিলিপাইনের জেলের ভিতরের অবস্থা। এই ছবি দেশটির কিওযোত জেলের। ৮০০ কয়েদির স্থানে সেখানে রয়েছে ৩৮০০ জন।

বিশ্বজুড়ে এমন সব জেলখানা রয়েছে যার কথা শুনলে দুষ্কৃতীদের বুক কেঁপে ওঠে। যেসব জেলের ভয়ঙ্কর সাজা দেওয়ার কথা শোনা গেছে। ফিলিপাইনের কিওযোত জেল তাদেরই অন্যতম। এখানে কয়েদিদের এমন করে রাখা হয় যে তারা বেঁচে থাকা অবস্থায় মৃত্যু চায়। ৬০ বছর আগে তৈরি হয়েছিল এই জেল।

jail-1কিওযোত জেলে কয়েদিদের সাজা দেওয়ার জন্য প্রবল দুর্গন্ধ ও দমবন্ধকর পরিস্থিতি তৈরি করেছে কর্তৃপক্ষ। সেখানেই থাকতে হয় কয়েদিদের। ভ্যাপসানি গরমের মধ্যে ৩০ জনের থাকার জায়গায় ঢুকিয়ে দেওয়া হয় ১৩০-২০০ জনকে। যে যেখানে পারে কোনরকমে মাথা গুঁজে দেয়। ভিতরে আলো বাতাসের কোন ব্যবস্থাই নেই।

জেলের ভিতরে রয়েছে একটা বাস্কেটবল কোর্ট। ভাগ্যবান কয়েদিরা কাঠখড় পুড়িয়ে সেখানে স্থান পায়। এতে কিছুটা খোলা পরিবেশ জোটে তার কপালে। তবে সেখানেও কয়েকশো জন গাদাগাদি করে থাকে। ফিলিপাইনে মাদক সেবনের মাত্রা অত্যাধিক। মাদক চোরাচালানের ব্যবসা চলছে রমরমিয়ে। সেই কারণে ধরপাকড় হচ্ছে বেশি। তাতেই উপচে পড়ছে জেল। সেই ছবিই ভাইরাল হয়েছে নেট জগতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা