,

জেনে নিন রাতে ঘুমের সমস্যা বাড়ায় যেসব অভ্যাস

32866-boroঅনলাইন ডেস্ক : একজন স্বাভাবিক মানুষের দৈনিক ছয় থেকে আট ঘণ্টা ঘুমানোর প্রয়োজন হয়। কিন্তু অনেকেই আছেন যারা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। একে সাধারণত আমরা অনিদ্রা বা ইনসোমনিয়া বলে থাকি। দীর্ঘদিন ধরেই হয়তো আপনি এ সমস্যায় ভুগছেন। কিন্তু সমস্যার সূত্রটা কোনমতেই ধরতে পারছেন না। আপনি জানেন কী? রাতের ঘুম উধাও হওয়ার কারণ কিন্তু লুকিয়ে থাকতে পারে আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসের মধ্যেই। রাত জেগে বই পড়ার মতো অভ্যাস কেবল আপনার ঘুমকে প্রভাবিত করে না। একইসঙ্গে সতেজ থাকতে মুখে তাজা পুদিনা পাতা রাখার মতো খাদ্যাভাসও ঘুমে প্রভাব ফেলে। এক্ষেত্রে হাফিনটন পোস্ট কিছু অভ্যাসের কথা শেয়ার করেছেন যেগুলো রাতে গভীর ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে।

রাতে ঘুমের সমস্যা বাড়ায় যেসব অভ্যাস-

কম খাওয়া:-
গবেষণায় দেখা গেছে, যাদের একবারে কম খাওয়ার অভ্যাস রয়েছে ঘুমের পর তাদের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি পরের দিনেও এটা তাদের উপর প্রভাব ফেলে। কাজেই আপনি যদি প্রতিদিন সন্ধ্যার পরে রাতের খাবার খেয়ে থাকেন তাহলে ঘুমে কোন ধরনের সমস্যা হবে না। কিন্তু এর অন্যথা হলেই সমস্যা বাড়বে। আবার খাবারে অনিয়ম করলেও ঘুমের সমস্যা হতে পারে।

মুখ পরিষ্কারক:-
শোয়ার আগে মুখ পরিষ্কার করতে কোন ফ্রেশনার কিংবা পুদিনা পাতার ব্যবহার রাতে ঘুমাতে সমস্যা সৃষ্টি করে। গবেষকরা বলেছেন, পুদিনা পাতার ঘ্রাণ মস্তিষ্ককে উদ্দীপ্ত রাখায় মানুষ অনেকটা সময় জেগে থাকে। তাই গবেষকরা মুখের স্বাদ ধরে রাখতে এর পরিবর্তে স্ট্রবেরি খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বই পড়ার অভ্যাস:-
বিছানায় শুয়ে আনন্দদায়ক, আবেগপ্রবণ এবং বৃদ্ধিজীবীদের কোন বই পড়ার অভ্যাসও ঘুমের ব্যাঘাত ঘটায়। তবে এক্ষেত্রে খেলাধুলা এবং বিনোদনের ম্যাগাজিন পড়তে পারেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি ঘুমানোর আগে কোন কিছু পড়া থেকেই নিজেকে বিরত রাখেন।

শোয়ার আগে ধুমপান:-
শোয়ার আগে ধুমপান করলেও ঘুমের সমস্যা হয়। কেননা এতে নিকোটিন নামে এমন এক ধরনের উদ্দীপক রয়েছে, যেটি ঘুম তাড়াতে সাহায্য করে। কাজেই যদি আপনি সিগারেট একবারেই ছাড়তে না পারেন তাহলে ঘুমের কমপক্ষে কয়েকঘণ্টা আগে্ই ধুমপান করুন।

ঠাণ্ডা পানি:-
ঠাণ্ডা পানি আপনার শরীরে উদ্দীপকের কাজ করে। তাই রাতের খাবার খেয়ে ঘুমানোর আগে এক গ্লাস ঠান্ডা পানি পানে শরীর জুড়োয় ঠিকই কিন্তু মস্তিষ্কও চাঙা হয়ে ওঠে। আর শরীর জুড়ানোর কারণেই দেহ নিজেকে আবারও উষ্ণ করে তুলতে নতুন করে তাপ সঞ্চার করতে শুরু করে। ফলে আপনার ঘুম পিছিয়ে যেতে পারে। এ কারণে রাতে আর ঠান্ডা পানি খাবেন না। তবে ঘুমাতে যাওয়ার খানিকটা আগে হাত-মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে বিছানায় যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা