,

ছুটির দিন দেবের সঙ্গে কীভাবে কাটালেন রুক্মিণী?

devবিনোদন ডেস্ক : টানা ব্যস্ততার মধ্যে একটা ফাঁকা দিন পেলে কী না করতে ইচ্ছে করে! তবে পরিকল্পনা করে যেন কিছুতেই কিছুই হয় না৷ বরং সব পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ আর আলসে ছুটির দিন এলোমেলো হয়েই আরও রঙিন হয়ে ওঠে৷ ঠিক সেরকমটাই হল দেবের প্রেমিকা রুক্মিণীর ক্ষেত্রে৷ একটা ছুটির দিন দারুণ মজা করেই কাটালেন নায়িকা৷

দেবের বিপরীতেই ‘চ্যাম্প’ ছবিতে দেখা যাবে তাঁকে৷ চলছে সে ছবির শুটিং৷ তবে এরই ফাঁকে একটা দিন ছুটি৷ সকালেই টুইটারে রুক্মিণী জানিয়েছিলেন, ছুটির দিন যে কী করে কাটাবেন ভেবে পাচ্ছেন না৷ কথায় বলে নেই কাজ তো খই ভাজ৷ অনেকটা যেন তাইই করলেন রুক্মিণী৷ টিম চ্যাম্পের সকলের সঙ্গে ছবি দিতে শুরু করলেন৷ টুইটারের দেওয়াল ভরিয়ে তোলাই যেন চ্যালেঞ্জ৷

কিন্তু তাতেও যেন মন ভরল না৷ অগত্যা ভিডিও৷ সেখানে এসে হাজির ছবির পরিচালক রাজ চক্রবর্তীও৷ তবে চমক আরও বাকি ছিল৷ ক্যামেরা একটু মুখ ফেরাতেই দেখা মিলল দেবের৷ বান্ধবী যখন ছুটির দিনে একা, তখন তিনি আর দূরে থাকেন কী করে! তাঁর অবশ্য হাতে বেশ কাজ৷ জানালেন, আজ একটা চেজ সিকোয়েন্সের কাজ চলছে৷ তার মধ্যেই অবশ্য একটু সময় বের করে এই ভিডিওতেও ধরা দিলেন৷ কেননা বান্ধবী যখন এভাবেই একটু মজা করতে চান, তখন তিনি না ধরা দিয়েই বা যান কোথায়!

এদিকে সেই নিয়ে দেদার খুনশুটি জমল টুইটারে৷ দেব রুক্মিণীর লেগপুল করলেন, পাল্টা বক্সিং এসে পড়ল দেবের মুখে৷ অবশ্য স্মাইলিতেই৷ তবে এদিন রুক্মিণী খোলসা করে জানিয়ে দিলেন, কোনও কোনও সম্পর্ক লুকিয়ে রাখা যায় না৷ বিশেষত এরকম দুষ্টুমিভরা সম্পর্ক তো একদমই নয়।

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা