,

সলোমন দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৭.৮ মাত্রার ভূমিকম্প

 

আন্তর্জাতিক ডেস্ক :ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্তর্গত ছোট্ট দ্বীপ দেশ সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। এ ঘটনায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ইউএস ভূতাত্ত্বিক জরিপ (ইউএস জিওলজিক্যাল সার্ভে) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির কিরাকিরা শহরের ৭০ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ৪১ কিলোমিটার গভীরে।

91a5a5d8a120038533cfd9f95fb13c28-584a0aee4e7b5
ভূমিকম্পের পরে সেখানে একের পর এক প্রত্যাঘাতের সৃষ্টি হতে থাকে। এ ঘটনায় দেশটির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্প ও এর পরের জলোচ্ছ্বাসের প্রভাবে সলোমন দ্বীপপুঞ্জের বেশকিছু এলাকা তলিয়ে গেছে এবং মানুষ উঁচু এলাকার দিকে সরে গেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এর প্রভাবে সেখানে সাগর সন্নিহিত এলাকাগুলো আরও কয়েক ঘণ্টা পানির নিচে থাকবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, রাজধানী হোনিয়ারায় ২০ সেন্টিমিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
প্রসঙ্গত প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ চিহ্নিত এলাকার মধ্যে পড়েছে সলোমন দ্বীপপুঞ্জ। এটি বিশ্বের সবচেয়ে জীবন্ত চ্যুতি বা ফাটলযুক্ত এলাকা হওয়ায় এখানে প্রায়ই বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা