বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর বিশ্বব্যাপী ২৫৯ সাংবাদিক গ্রেফতার: সিপিজে

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনী চলতি বছর (২০১৬) এখন পর্যন্ত গ্রেফতার করেছে ২৫৯ জন সাংবাদিককে। এই সংখ্যা গত প্রায় তিন দশকের যেকোনও সময়ের চেয়ে বেশি। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কর্মরত অলাভজনক সংস্থা—কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

efa69b8fe95b11c20c4781f95b8ec806-5850915f5afd8

সিপিজের ওই প্রতিবেদনে বাংলাদেশের দুই সাংবাদিকের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন সাপ্তাহিক ব্লিটজের সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী ও একুশে টিভির মালিক আবদুস সালাম।

খবরে বলা হয়েছে সিপিজের পরিচালক (সম্পাদনা পরিষদ) গবেষক ইলানা বেইসারের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সাল থেকে বিভিন্ন দেশের সাংবাদিকদের গ্রেফতারের রেকর্ড রাখতে শুরু করে সিপিজে। ওই রেকর্ডের হিসাবে, এখন পর্যন্ত এ বছরই সবচেয়ে বেশি পরিমাণ সাংবাদিক কারাবন্দি হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ১৯৯ জন। এই হিসাবের মধ্যে দুষ্কৃতকারীদের গুম বা অপহৃত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়নি।
ওই রিপোর্টে বলা হয়েছে, এ বছরে সবচেয়ে বেশি পরিমাণ সাংবাদিককে গ্রেফতার, আটক বা বন্দি করেছে তুরস্ক। দেশটিতে এ বছর কমপক্ষে ৮১ জন সংবাদিককে গ্রেফতার, আটক বা কারাবন্দির শিকার হয়েছেন। এর পরের অবস্থানেই রয়েছে চীন ৩৮ (জন) ও মিশর (২৫ জন)। ২০০৮ সালের পর থেকে প্রথমবারের মতো এই তালিকার শীর্ষ পাঁচে নেই ইরান।
তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে। ওই অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটিতে হাজার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির বেশকিছু গণমাধ্যমও বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৮১ জন সাংবাদিক রয়েছেন কারাবন্দি।
সিপিজে’র রিপোর্টে বলা হয়, ‘তুরস্কে ২০১৬ সালের শুরু থেকেই গণমাধ্যমের স্বাধীনতা ছিল অবরুদ্ধ। দেশটির সরকার সাংবাদিকদের গ্রেফতার ও হয়রানি করেছে্। একইসঙ্গে বেশকিছু সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে বা সেগুলোর দায়িত্বভার নিজেরাই নিয়ে নিয়েছে।’
সিপিজে’র এই প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ডেপুটি চেয়ারম্যান সাবান দিসলি আল জাজিরাকে বলেন, ‘ওইসব সাংবাদিককে তাদের পেশাগত কারণে নয় বরং অপরাধ সংঘটনের কারণে শাস্তি দেওয়া হয়েছে।’
সাবান দিসলি বলেন, ‘পেশাগত কোনও কারণে একজন সাংবাদিককে গ্রেফতার করাটাও আমাদের জন্য বড় একটি সংখ্যা এবং এটা হওয়া উচিত নয়। কিন্তু এসব ব্যক্তি (কারাবন্দি সাংবাদিক) সাংবাদিক হিসেবে নিয়োপ্রাপ্ত। তারা অপরাধ করেন অথবা শত শত মানুষকে হত্যা করা আত্মঘাতী বোমা হামলাকারীর মতো সন্ত্রাসীদের প্রশংসা করেন। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের গ্রেফতার হতেই হবে।’
সিপিজে’র রিপোর্টে বলা হয়েছে, গ্রেফতার, আটক বা কারাবন্দি ২৫৯ জন সাংবাদিকদের মধ্যে অনলাইন গণমাধ্যমকর্মী ১৪৪ জন, প্রিন্ট মিডিয়ার ১১৪ জন, টিভি চ্যানেলের ১৯ জন ও রেডিও’র ১৭ জন। এসব সাংবাদিকদের মধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ১৮৩ জনের বিরুদ্ধে। এ ছাড়া প্রতিশোধপরায়ণতার শিকার ৪০ জন সাংবাদিক। ৩৯ জনকে আটক রাখা হয়েছে কোনো ধরনের অভিযোগ ছাড়াই। ২৫৯ জনের মধ্যে ২০ জন নারী সাংবাদিকও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু