,

কোমর দোলাতে সানিকে ৪ কোটির প্রস্তাব

বিনোদন ডেস্ক : প্রকাশের আগে থেকেই আলোচনায় রইস সিনেমায় সানি লিওনের ‘লায়লা ও লায়লা’ শিরোনামের গানটি। এ গানে পারফর্ম করার জন্য সানিকে ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ। এবার এ গানে লাইভ পারফর্ম করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে এ অভিনেত্রীকে।
sunny1481870677
আসছে বড়দিনের উৎসব। তারপরই নতুন বছর। আর এ উৎসবগুলোতে প্রধান আকর্ষণ থাকে আইটেম গানের সঙ্গে পারফর্ম্যান্স। তাই মুম্বাইয়ের একটি হোটেলে ‘লায়লা ও লায়লা’ গানের সঙ্গে লাইভ পারফর্ম করার জন্য ৩.৫-৪ কোটি রুপির প্রস্তাব দিয়েছে সানিকে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সম্প্রতি প্রকাশিত হয়েছে শাহরুখ খান অভিনীত রইস সিনেমার ট্রেইলার। সেখানে দেখা গেছে ‘লায়লা ও লায়লা’ গানে সানির এক ঝলক। ঝলমলে লেহেঙ্গা পরা সানিকে যখন ট্রেইলারে দেখানো হয় ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল ‘লায়লা ও লায়লা’ গানের মিউজিক। শাহরুখের সঙ্গে সানির আইটেম গান হওয়ায় প্রথম থেকেই আলোচনায় ছিল এটি। এরপর ট্রেইলারে সানির ঝলকে গানটি নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল আরো বেড়েছে। অধির আগ্রহে সবাই অপেক্ষা করছেন গানটির জন্য। আর ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে চাইছেন মুম্বাইয়ের এই হোটলে কর্তৃপক্ষ।

রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌড়ি খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। একইদিনে মুক্তি পাবে হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে