,

‘দিনে ১৮ ঘণ্টা কাজ করি’

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের একটি ছোট শহরে জন্ম নিয়েও আজ বিশ্বদরবারে নিজেকে পরিচিত করেছেন তিনি। কিন্তু খুব সহজে যে তিনি তা পেয়েছেন তা নয়। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ এবং পরিশ্রম।

pccc

হলিউডে পাড়ি জমানোর পর থেকেই তাকে ভারত-যুক্তরাষ্ট্র যাতায়াতে ব্যস্ত থাকতে হচ্ছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, সিনেমা ও টিভি সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এরপরও কিন্তু তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।

অবশেষে তার ফিটনেস রহস্য জানিয়েছেন প্রিয়াঙ্কা। ‘গর্জিয়াস : ইট ওয়েল, লুক ওয়েল’ শিরোনামের একটি বইয়ে এ রহস্য জানিয়েছেন তিনি। এ অভিনেত্রী জানিয়েছেন, তার জীবনটাই একটি জিম এবং প্লেগ্রাউন্ড।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি প্রতিদিন কোনো বিশ্রাম ছাড়া অথবা অল্প কিছু সময় বিশ্রাম নিয়ে ১৮ ঘণ্টা কাজ করি। আমি ওই সময়টাতে বসে থাকি না। শুটিং সেট থেকে ট্রেইলার তৈরি, এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে দৌড়াদৌড়ি করি। ব্যায়ামের যে ঘাটতি হয় তা আমি এইভাবে পূরণ করার চেষ্টা করি। আমার জীবনটাই আমার জিম এবং প্লেগ্রাউন্ড।’

তিনি আরো বলেন, ‘আমার মেটাবলিজম খুবই ভালো। এজন্য এতো ব্যস্ততার মাঝেও আমি যা খুশি খেতে পারি। আমার কখনই কী বা কত ক্যালরি খাচ্ছি তা নিয়ে চিন্তা করতে হয় না (ট্রেনিং বা বিশেষ কোনো লুকের চেষ্টা করি তখন ছাড়া)। তাই যা ভালো লাগে তাই খাই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা