,

রাশিয়ার বিরুদ্ধে বদলা নেয়ার ঘোষণা ওবামার

barak_obamaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করায় রাশিয়ার বিরুদ্ধে বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি যুক্তরাষ্ট্রের রেডিও স্টেশন এনপিআর- কে বলেছেন, ‘কোনো বিদেশী সরকার যখন আমাদের নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করে, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত এবং আমরা প্রয়োজন মতো সময়ে ও স্থানে তা নেব।’ খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরজিত করেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ওই নির্বাচনে ডেমোক্রেটদের ই-মেইল হ্যাক করে ট্রাম্পের জয়ের পেছনে কলকাঠি নাড়ে রাশিয়ার হ্যাকাররা। অভিযোগ ওঠে, এই হ্যাকারদের নিয়ন্ত্রণ করা হয়েছিল মস্কোর ক্রেমলিন থেকে।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের পেছনে কলকাঠি নেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে, এ অভিযোগ একেবারেই ‘হাস্যকর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থার দেয়া এসব তথ্যে বেশ ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি সাফ বলেছেন, রাশিয়ার এ কর্মকাণ্ডের বদলা নেয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন এ বিষয়ে আমার অনুভূতি সম্পর্কে বেশ ভালো করেই অবহিত। কারণ তার সঙ্গে আমার কথা হয়েছিল।’

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিনের ভাষ্য, হিলারির ই-মেইল ফাঁস থেকে শুরু করে মার্কিন নির্বাচনে কোনো ধরনের হ্যাকিংয়ে হাত ছিল না রাশিয়ার।

গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলেক্টোরাল কলেজ ভোটে জয় পেলেও জনপ্রিয় ভোট বেশি পান হিলারি ক্লিনটন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা