,

জয়ের ধারা অব্যাহত জুনিয়র টাইগারদের

141539saifস্পোর্টস ডেস্ক : অনূর্ধ ১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখল জুনিয়র টাইগাররা। বাংলাদেশের জন্মদিনে এ যেন আরেক বিজয়! শ্রীলংকার গল ইন্টরন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সিঙ্গাপুরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল সাইফ-অনিকরা।

টসে হেরে ব্যাটিং করতে নেমে ৭০ রানেই অলআউট হয়ে যায় সিঙ্গাপুর। ২৫.৫ ওভার ব্যাটিং করতে সক্ষম হয় তারা। সর্বোচ্চ ২৩ রান করেন রোহান। এছাড়া আর কেউ ২ অংকের ঘরে পৌঁছতে পারেনি। আব্দুল হালিম এবং নাঈম হাসান ৩ টি করে উইকেট নিয়েছেন। সাখাওয়াত হোসেন ২টি এবং ইয়েসিন আরাফাত ১টি উইকেট নিয়েছেন। সবচেয়ে কৃপণ ছিলেন সাখাওয়াত হোসেন। ৯ ওভার বল করে ৪ মেডেন সহ ১৮ রান দিয়েছেন এই তরুণ।

জবাবে ব্যাট করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং শুরু করে সাঈফ হাসান। ১১ বলে ২ চার এবং ৪ ছক্কায় ৩৩ রান করে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দ্রুত ২ উইকেট হারালেও নিশ্চিন্তেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। প্রায় ২৬ ওভার ব্যাট করে করা সিঙ্গাপুরের রান মাত্র ৫ ওভারেই টপকে যায় আফিফরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা