,

সুয়ারেজ বার্সায় ২০২১ পর্যন্ত থাকছেন

suarezস্পোর্টস ডেস্ক : উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন। এই চুক্তি অনুয়ায়ী ২০২১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দুই পক্ষের সমঝোতার বিষয়টি জানিয়ে বার্সেলোনা বলেছে, এর আনুষ্ঠানিকতা এখনও বাকি। শুক্রবার চুক্তিতে সই করবেন ২৯ বছর বয়সী এই তারকা। নতুন চুক্তিতে সুয়ারেজের বাই-আউট ক্লজ হবে ২০ কোটি ইউরো।

২০১৪ সালে লিভারপুল থেকে আসার পর এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯৭টি গোল করেছেন সুয়ারেজ, জিতেছেন মোট আটটি শিরোপা। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪০ গোল করেন তিনি।

বার্সেলোনার হয়ে দুটি করে লিগ ও কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতা সুয়ারেজ চলতি মৌসুমেও ছন্দে আছেন। এবারের লা লিগায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা