,

অডিশন ছাড়াই ৫০ ছবিতে অভিনয়

1417755284_o2k0xsje_47927বিনোদন ডেস্ক : যোগ্যতা থাকলে যে কেউ নিজেকে প্রমাণ করতে পারেন। নিয়ে যেতে পারেন সবার শীর্ষে। আর সেটা বারবারই প্রমাণ করে চলেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। বলিউড মাতিয়ে মার্কিন মুলুকে টিভি সিরিজে অভিনয় করছেন। সে সঙ্গে আছে হলিউডের ছবিও। আর একের পর এক পুরস্কার লুফে নিচ্ছেন প্রিয়াংকা।

সম্প্রতি এক খবরে জানা গেছে এখন পর্যন্ত ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। যেখানে একবারের জন্য কোনো ধরণের পরীক্ষা বা অডিশন দিতে হয়নি প্রিয়ংকাকে। তবে তার এই অডিশন না দেয়ার রেকর্ড ভেঙেছে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এসে। নায়িকা নিজেই বরফ গলিয়েছেন। রহস্য উন্মোচন করে ৩৪ বছর বয়সী তারকা।

প্রিয়াংকা জানান, এর পেছনে অন্যতম কারণ তিনি মিস ওয়ার্ল্ড জিতেছেন। আর এটাই নাকি তার প্লাস পয়েন্ট। সম্প্রতি গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে তিনি বলেন, আমি ২০০২-এ বিশ্বসুন্দরী হয়েছি। তাই অনেকেই জানতেন আমার পরিচয়। আর তাই আমাকে ছবিতে কাজ দেয়াটা যথেষ্ট যুক্তিসম্মতই ছিল। আমার মনে হয় আমি ভালোই কাজ করেছিলাম। আর সেই জন্যই একের পর এক ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন বলে মনে করেন প্রিয়াংকা। তাও আবার অডিশন ছাড়াই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে