,

মুক্তিযুদ্ধের চেতনায় জড়িয়ে আছে জয়বাংলা- মাকতাদির চৌধুরী এমপি

15542465_1708866402758517_1306353362403816447_nনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ মুক্ত হওয়ার দিকে এগিয়ে গেছি। এই জন্যে আমরা অহংকার করতে পারি। তিনি আরো বলেন,জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের শ্লোগান। মুক্তিযুদ্ধের চেতনায় জড়িয়ে আছে জয়বাংলা। জয়বাংলা না বলে মুক্তিযুদ্ধের কথা বলা চরম হাস্যকর। তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেমন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি তেমনি তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। যারা দেশের উন্নতি-প্রগতির পথে হাঁটতে চায়, সারা বিশ্বে বাংলাদেশকে রোল মডেল হিসাবে দেখতে চায় তাদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বৃহস্পতিবার রাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মুক্তিযুদ্ধের বিজয়মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধের বিজয়মেলার সদস্য সচিব হারুণ-অর-রশিদ এর সভাপতিত্বে ও জেলা যুবলীগ সাধারন সম্পাদক সাবেক ভিপি সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম,জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেলাল উদ্দিন,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভ’ঞা,নারী সংগঠক নন্দিতা গুহ।

 

এর আগে বিজয়মেলার মঞ্চে সাংবাদিক পীযুষ কান্তি আচার্যের পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন মনিকা আচার্য, মুটুসি কর্মকার, ঝুমা ঘোষ, প্রিয়ন্তি রায়, সোহাগ রায়, কানিজ ফাতেমা আশা, বাবুল দাস, ফারুক মিয়া, জেমি আক্তার প্রমুখ। এছাড়া নৃত্য পরিবেশন করেন মোমিতা তাসরিন রিয়া, ফারজানা আক্তার স্নেহা , নাদিয়া সুলতানা মায়া।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা