,

মাথা কুটে মরছে পাকিস্তান

Australia v Pakistan - 1st Test: Day 1স্পোর্টস ডেস্ক : স্টিভ স্মিথ যে আজ সেঞ্চুরি পাচ্ছেন এটা জানাই ছিল। প্রশ্নটা ছিল কখন পাচ্ছেন? উত্তরটা মিলল ৮৭তম ওভারে। মোহাম্মদ আমিরের ফুল লেংথ বলটা মিড অফে ঠেলে দিয়ে নিশ্চিত হয়ে গেলেন বলটি চার হচ্ছে। ব্যস, ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরিটা পেয়ে গেলেন স্মিথ। ব্রিসবেনে অধিনায়কের মতো ভালো দিন কেটেছে অস্ট্রেলিয়ারও। টেস্টের প্রথম ‘সন্ধ্যা’ শেষে ৩ উইকেটে ২৮৮ রান স্বাগতিক দলের।

স্মিথ আজ সেঞ্চুরি না করলে বড় ‘অপরাধ’ই হতো। ভাগ্য যে পণ করেছিল তাঁর সেঞ্চুরিটা হবেই। ব্যক্তিগত ৫৩ রানে প্রথমে জীবন পেয়েছেন স্মিথ। আজহার আলীর প্রায় নির্বিষ লেগ স্পিনে ক্যাচ তুলেছিলেন। কিন্তু উইকেটকিপার সরফরাজ আহমেদ সহজতম ক্যাচটি ফেলে দিলেন। দ্বিতীয়বার জীবন পেলেন ৯৭ রানে। দ্বিতীয় নতুন বলে মোহাম্মদ আমিরের প্রথম ওভার। কৃত্রিম আলোতে আমিরের বল বিভ্রান্ত করল ব্যাটসম্যানকে, ফিল্ডারদেরও! না হলে আমিরের চতুর্থ বলে ক্যাচটি ধরেও আবেদন করবেন না কেন সরফরাজ!

ভাগ্যের এমন হাত বাড়িয়ে দেওয়া স্মিথের মতো ব্যাটসম্যান তো কাজে লাগাবেনই। দারুণ সব শটে অপরাজিত আছেন ১১০ রানে। পুরো মাঠ জুড়ে মারা ১৬টি চারে নাস্তানাবুদ করেছেন পাকিস্তানি বোলারদের। অপর প্রান্তে পিটার হ্যান্ডসকম্বের রান ৬৪। তবে দিনের শুরুতে স্মিথ নয়, বরং ম্যাট রেনশকেই আজকের দিনের নায়ক বলে মনে হচ্ছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট অভিষেকে প্রশংসা কুড়ালেও, রক্ষণাত্মক ব্যাটিংটা প্রশ্নবিদ্ধ ছিলই। আজ তাই খেললেন স্ট্রোক সমৃদ্ধ এক ইনিংস। ১২৫ বলে ৯ চারে ৭১ রান তাঁর। আর আমিরের বলে এলবিডব্লু হওয়ার আগে ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার করেছেন ৩২ রান।

গত কিছুদিন ধরেই ভাগ্যের বেশ পরশ পাচ্ছেন স্মিথ। গত ওয়ানডে সিরিজে তাঁর ক্যাচ ফেলার মাশুল গুনেছে নিউজিল্যান্ড। স্মিথকে সুযোগ দেওয়ার বোকামির পরিণতি এবার বুঝতে পারছে পাকিস্তান। ক্যাচটা ধরতে পারলে প্রথম দিনের ছবিটা অন্য রকমও হতে পারত। সেই হতাশায় মাথা কুটছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮৮/৩ (রেনশ ৭১, ওয়ার্নার ৩২, খাজা ৫, স্মিথ ১১০*, ৬৪*; আমির ১/৪০, রিয়াজ ১/৫২, ইয়াসির ১/৯৭)।
*প্রথম দিন শেষে

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা