,

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক :ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে মেক্সিকোর দল ’ক্লাব আমেরিকাকে’ ২-০ গোলে হারিয়েছে তারা।

179142_11

রিয়াল মাদ্রিদের পক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পান করিম বেনজেমা। অনেকটা একই রকমভাবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও কনকাকাফ চ্যাম্পিয়ন ক্লাব আমেরিকাকে সহজেই হারাতে পেরেছে জিদান শীষ্যরা। আগামী রোববার ফাইনালে স্বাগতিক কাশিমার বিপক্ষে খেলবে ২০১৪ সালের চ্যাম্পিয়ন রিয়াল।
পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি-বক্সে টনি ক্রুসের বাড়ানো বল ডান পায়ের ফ্লিকে ডানপোস্ট দিয়ে জালে জড়ান বেনজেমা। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বদলি মিডফিল্ডার হামেস রদ্রিগেসের বাড়ানো বল রোনাল্ডো অফসাইডের ফাঁদ ভেঙে ধরে নীচু শটে জালে পাঠালে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা