,

সেই মরগ্যানই খেলবেন মাশরাফিদের বিপক্ষে

 

স্পোর্টস ডেস্ক :নিরাপত্তার অজুহাত দেখিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসেননি তিনি। এমনকি, প্রভাবিত করেছিলেন আরো কয়েকজন ইংলিশ ক্রিকেটারকে।

560d8da0fa9e9f378d67fbf2cb0310da

তবে নিরাপত্তার শঙ্কা নিয়ে আসা ইংল্যান্ডে দলের বাংলাদেশ সফর শেষ হয়েছে সুষ্ঠুভাবে। নিরাপত্তার সন্তুষ্টি নিয়ে ফিরেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে এবার কাকতালীয়ভাবে বাংলাদেশের বিপক্ষে খেলতেই হচ্ছে মরগ্যানকে। শুক্রবার সিডনি থান্ডার্সের হয়ে মাশরাফিদের বিপক্ষে মাঠে নামছেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করছে বাংলাদেশ দল। এই সময়ের মধ্যে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের শীর্ষ দুই দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামার কথা মাশরাফি-মুশফিকদের। এরই মধ্যে প্রথম ম্যাচে সিক্সার্সের বিপক্ষে সাত উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বিসিবি একাদশ।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে থান্ডার্সের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। বিসিবি একাদশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে দলটি। যেখানে রয়েছেন মরগ্যান। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।

বিসিবি স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ্‌ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হাসান শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, এবাদত হোসেন, তানভীর হায়দার, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মারুফ।

সিডনি থান্ডার্স: ফাওয়াদ আলম, আইদিন ব্লিজার্ড, প্যাট কামিন্স, জেক ডোরান, র‍্যায়ান গিবসন, ক্রিস গ্রীন, জে লেনটন, ইয়ন মরগ্যান, কুরতিশ প্যাটারসন, নাথান ম্যাকএন্ড্রু, অ্যালিস্টার ম্যাকডেরমট, ক্লিন্ট ম্যাককেয়, অর্জুন নাইর ও গুরিন্দার সাধু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা