,

বিয়ে করছেন মেসি

স্পোর্টস ডেস্ক :প্রেমের সম্পর্কটা বেশ পুরনো। তাদের দুটি সন্তানও রয়েছে। একজনের নাম থিয়াগো (৪ বছর), অন্যজন মাতেও (১৫ মাস)। তবে বিয়েটা এখনও বাকি। তারা আর কেউ নন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ও তার প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জো।

image-11113-1481809086

ডেইলি মেইলের খরব, ২০০৮ সাল থেকে একসঙ্গে থাকছেন মেসি-রোকুজ্জো। তাদের চুটিয়ে প্রেম করার বিষয়টি মিডিয়ায় জানাজানি হয় তখনই। সুখে-দুঃখে একে অপরের পাশেই থাকেন। তবে আনুষ্ঠানিক স্বীকৃতিটা তো দরকার!

আর সেই আনুষ্ঠানিক স্বীকৃতি নিতে প্রস্তুত মেসি। আগামী বছরের (২০১৭) মাঝামাঝি সময়ে দীর্ঘ দিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করছেন বার্সেলোনা সুপারস্টার। আর্জেন্টিনার মিডিয়াগুলো জানিয়েছে এমনটাই।

সবার আগে মেসির বিয়ের খরব প্রকাশ করেন রেডিও মাতরিও’র পাবলো ভারস্কি। পরে বিষয়টি নিশ্চিত করেছে ইএফই। তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘মেসি এবং রোকুজ্জো ২০১৭ সালে বিয়ে করছেন। তারিখ নির্ভর করছে বার্সেলোনার ম্যাচের সূচির ওপর, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে কাতালান ক্লাবটি কতদূর যেতে পারে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা