,

জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধন

news-image

pic-b-bariaনিজেস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় খেতাবপ্রাপ্ত মুক্তিযদ্ধো ও মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার  ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কমপ্লেক্স ভবনসহ মাসিক ভাতা বৃদ্ধি করেছে। পাশপাশি চাকুরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বৃদ্ধি করে তা বাস্তবায়ন করেছেন। পরে আলোচনা শেষে ১০ জন খোতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহ ৩৬ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা স্বরূপ ফুলেল শুভেচ্ছ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণ্যমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে