,

পাক শিবিরে বিবাদ, খেলোয়াড়দের হাতাহাতি

yasir_wahabস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটে বিতর্ক থাকবে না, তা কি করে হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের একদিন আগেই অনুশীলনের সময় হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পেস বোলার ওয়াহাব রিয়াজ ও স্পিনার ইয়াসির শাহ।

পরে অবশ্য টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে মীমাংসা হয় ব্যাপারটি।

বৃহস্পতিবার ব্রিসবেনে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

সফরকারীরা বুধবার দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলছিলেন। একজন আরেকজনকে বাজে ট্যাকেলের কারণে বিবাদে জড়িয়ে পড়েন।

কোচ মিকি আর্থার ব্যাপারটি সামলে নেন। দুই ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেয়া হয়।

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ঘটনার সত্যতা স্বীকার করলেও জানায়, এটা তেমন বড় কোনো ঘটনা নয়, দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এটি ছোটখাটো একটি বিষয়। তারা ফুটবল খেলছিল। আর একজনের ট্যাকেলের কারণে আরেকজন ধাক্কা দেয়।

এ ঘটনায় রিয়াজ ও ইয়াসিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পিসিবি।

এক কর্মকর্তা বলেছেন, ‘তেমন বড় কিছু না। তবে শৃংখলার একটি বিষয় আছে। উভয়ের কথা শোনা হবে। তারপর ব্যবস্থা নেয়া হবে।’

তবে রিয়াজ ও ইয়াসির দু’জনই বিষয়টি অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, এ রকম কিছু ঘটেনি। বরং গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

টুইটারে একটি ভিডিও প্রকাশ করে রিয়াজ ও ইয়াসির বলেন, ‘এ রকম কোনো কথা নেই, যেটা গণমাধ্যমে বলা হচ্ছে। আমরা একে অপরের খুব ভালো বন্ধু। এ রকম কিছু হয়নি যে আমরা একে অপরের বিরুদ্ধে আছি। এ রকম হয়নি যে আমাদের মধ্যে কোনো মিল নেই। আমরা কাল (বৃহস্পতিবার) এক হয়ে খেলব। আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে ২০০৭ সালে জোহানেসবার্গে পেসার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ বিবাদে জড়িয়ে পড়েছিলেন।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা