বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিওতে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মন্ত্রী, অতঃপর…

indian_ministe_sexআন্তর্জাতিক ডেস্ক : মন্ত্রীর বয়স ‘মাত্র’ ৭১ বছর। এই বয়সে তার বিরুদ্ধে যৌন কেলেংকারির অভিযোগ দিতে শয়তানও হয়তো আরেকবার ভেবে দেখবে। কিন্তু ভিডিও যখন সামনে চলে এলো তখন কি আর কিছু বলার থাকে!

এমনই কাণ্ড ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যে। বুড়ো বয়সে যৌন কেলেংকারি মাথায় নিয়ে পদত্যাগ করেছেন রাজ্য সরকারের আবগারিমন্ত্রী এইচওয়াই মেতি।

বুধবার ইস্তফা দেন মেতি। মাত্র চার মাস আগেই ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন তিনি। তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেতি। রাজ্য সরকারের অস্বস্তি এড়াতেই তিনি ইস্তফা দিয়েছেন বলে দাবি করেছেন।

ক্ষোভ ঝেড়ে মেতি বলেন, চক্রান্ত করেই তাকে ফাঁসানো হয়েছে।

এদিকে পুরো ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

স্থানীয় কন্নড় টেলিভিশনে বুধবার একটি ভিডিও সম্প্রচারের পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় ৭১ বছরের এই মন্ত্রীকে।

প্রায় ৩০ মিনিটের ভিডিওটির ৩০ সেকেন্ডের একটি অংশ এ দিন টেলিভিশনে সম্প্রচারিত হয়। ভিডিওতে ওই মহিলাকে দেখা না গেলেও কংগ্রেসের প্রবীণ এই মন্ত্রীর পরিচিত চশমা দেখা যায়।

দাবি করা হয়, মন্ত্রীর কাছে সাহায্যপ্রার্থী হিসেবে এসেছিলেন ওই মহিলা। আর এর পরই ঘটে এমন কাণ্ড।

আরটিআই কর্মী রাজাশেখর মুলালি ওই ভিডিওটি প্রকাশ্যে আনেন। তিনি অভিযোগ করেন, মেতির সমর্থকেরা এখন তাকে হুমকি দিচ্ছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই অশ্লীল ছবি দেখার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী তানভির সাইদ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের এক হেভিওয়েট মন্ত্রীর এমন কাণ্ডে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত