,

সব সঙ্গীত আপনার মনোঃসংযোগ বাড়াবে না, কিছু সঙ্গীত বাড়াবে

musicঅনলাইন ডেস্ক : সঙ্গীত মানুষের মস্তিষ্কের গভীরে কাজ করে। আর এতে কোনো কাজে মনোযোগ দিতেও সুবিধা হয়।

এ বিষয়টি অনেকেই জানেন। কিন্তু গবেষকরা বলছেন, এটাই শেষ কথা নয়। কারণ আপনি কোন ধরনের সঙ্গীত শুনছেন, তাও গুরুত্বপূর্ণ বিষয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সব সঙ্গীতই যে আপনার মনোঃসংযোগ ঘটাতে উপকার করবে, এমনটা নয়। কিছু সঙ্গীত আছে বিপরীত কাজও করতে পারে।
তাহলে মনোঃসংযোগ বাড়াতে কোন সঙ্গীত শুনবেন? এ বিষয়ে গবেষকরা বলছেন, ক্লাসিক্যাল সঙ্গীত আপনার মনোঃসংযোগ বাড়াতে সহায়তা করবে। তবে রক সঙ্গীত এর বিপরীত কাজ করবে। এমনকি রক সঙ্গীতের সুর আপনাকে আরও বিক্ষিপ্ত করে দিতে পারে। ফলে আপনার মনোঃসংযোগের প্রয়োজন হলে একেবারেই রক সঙ্গীতের কাছে যাবেন না।
কাদের ওপর এ সঙ্গীতের প্রভাব বেশি পড়ে তাও জানতে পেরেছেন গবেষকরা। তারা জানান, নারীদের ওপর ব্যাকগ্রাউন্ড সঙ্গীতের প্রভাব কম পড়ে। পুরুষ এতে বেশি প্রভাবিত হয়।
এ বিষয়ে গবেষণাপত্রটির প্রধান লেখক ডেইজি ফ্যানকোর্ট। তিনি সেন্টার ফর পারফর্মেন্স সায়েন্সের গবেষক। তিনি বলেন, ‘আমাদের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ছিল কিভাবে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে যেমন অলিম্পিকের গর্জন থেকে শুরু করে সঙ্গীতের সুরের মাঝে ডুবে যাওয়া পর্যন্ত কোন পর্যায়ে ভালো বক্তব্য দেওয়া যায়। ’
এ গবেষণাটি করা হয়েছে সেন্টার ফর পারফর্মেন্স সায়েন্সের সঙ্গে যৌথভাবে ইমপেরিয়াল কলেজ লন্ডন ও ব্রিটেনের রয়াল কলেজ অব মিউজিকের সঙ্গে যৌথ উদ্যোগে।
এ বিষয়ে গবেষকরা বলেন, ‘যারা বোর্ড গেম খেলেন কিংবা রক মিউজিক শোনেন তারা এ সুবিধা (মনোঃসংযোগ) পাবেন না। ’
এ বিষয়টি গবেষণার জন্য ৩৫২ জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের নানা ধরনের সঙ্গীত শোনানোর পাশাপাশি বিভিন্ন কাজের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।
গবেষকরা জানিয়েছেন, নারীদের মনোঃসংযোগের ক্ষমতা রক মিউজিক কিংবা এ ধরনের প্রভাবে বেশি পাল্টায় না। তবে এতে দেখা গেছে মোজার্টের সঙ্গীতে মনোঃসংযোগের উন্নতি ঘটে।
গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে মেডিক্যাল জার্নাল অব অস্ট্রেলিয়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা