,

হিজাব ছাড়া সৌদি প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ : মন্ত্রীকে গ্রেফতার দাবি

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে সফরে রয়েছেন জার্মানির এক নারী মন্ত্রী। দেশটির রাজধানী রিয়াদে উপ-যুবরাজের সঙ্গে সাক্ষাতের সময় তাকে হিজাব পড়ার অনুরোধ জানায় সৌদি কর্মকর্তারা। কিন্তু জার্মানির ওই মন্ত্রী বলেন, পুরুষের মত নারীদেরও পছন্দ অনুযায়ী পোশাক পড়ার অধিকার থাকা উচিত।

german-m20161214215547

শুধু তাই নয়; তিনি সৌদি কর্মকর্তাদের অনুরোধ উপেক্ষা করে হিজাব ছাড়াই সৌদি উপ-যুবরাজের সঙ্গে সাক্ষাত করেন। এ নিয়ে দেশটিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সৌদি নাগরিকরা জার্মানির ওই মন্ত্রীর বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননারও অভিযোগ এনেছেন।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী আরসুলা ভন দার লিয়েন সৌদি সফরে আছেন। দেশটির উপ-যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাতের আগে সৌদি কর্মকর্তাদের হিজাব পরার আহ্বান এমন এক সময় নাকচ করে দিলেন; যার এক সপ্তাহ আগে জার্মানিতে বোরকা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

এদিকে, জার্মান মন্ত্রীর হিজাব না পরায় তাকে গ্রেফতারেরও দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। চলতি সপ্তাহেই হিজাব ছাড়া একটি ছবি টুইটারে দেয়ার অভিযোগে সৌদি আরবের এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা