,

অপু বিশ্বাসের বিয়ে!

apu-biswas-45বিনোদন ডেস্ক: শাকিব অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। পাত্র যশোরের ছেলে তন্ময় বিশ্বাস। তিনি পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনই এক চমকপ্রদ খবর জানালেন ‘সত্তা’ চলচ্চিত্রের চরিত্রাভিনেতা জিতু নোটা। তিনি অপুর হবু স্বামী তন্ময়ের বন্ধু বলেও জানা গেছে। রাজধানী ঢাকার উত্তরার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়ে হচ্ছে এই নায়িকার।

১৪ ডিসেম্বর বুধবার জিতু নিজের ফেসবুক ওয়ালে তন্ময় ও অপুর ছবি পোস্ট দিয়ে ক্যাপশন স্ট্যাটাসে লেখেন, ‌‘শাকিব খান নয়, তন্ময় বিশ্বাসকে বিয়ে করছেন অপু বিশ্বাস। আজ রাতে ঢাকার একটি হোটেলে দুই পরিবার একসঙ্গে তাদের বিয়েতে থাকবেন বলে জানান অপু। তবে স্ট্যাটাসটি কিছুক্ষণ পর ফেসবুক থেকে সরিয়ে দেন জিতু। পরে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, অপু বিশ্বাসের বিয়ের ঘটনা সত্যি। আজ রাতেই যশোরের ছেলে তন্ময় বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হবে।’

জিতু বলেন, ‘তন্ময় সম্পূর্ণই শোবিজের বাইরের মানুষ। অপু বিশ্বাসের অন্ধ ভক্ত তিনি। ব্যক্তিগত চেষ্টায় অপুর সঙ্গে যোগাযোগ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি দুজনের পরিবারে জানাজানি হলে তারা সম্মতি দেন এবং বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।’

অপু বিশ্বাস সম্প্রতি ভারতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে খবর রটেছে। এসব তন্ময় জানেন কি না জানতে চাইলে জিতু বলেন, ‘সবই মিথ্যা গুজব। অপু বিশ্বাসের কোনো সন্তান হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানকে নিয়ে বিয়ে-বাচ্চার যতো গল্প সেগুলোও সাজানো। অপু বিশ্বাস বাংলাদেশেই আছেন। আজ রাতেই সব প্রমাণ পেয়ে যাবেন সবাই।’

তবে অপুর বিয়ের হঠাৎ খবরে বেশ হৈচৈ পড়ে গেছে চলচ্চিত্রপাড়ায়। সবাই ভিমড়িও খেয়েছেন বটে। ভাবছেন, শাকিব অধ্যায়ের সঙ্গে সঙ্গে অপু কী তার অভিনয়ের অধ্যায়েরও ইতি টানলেন! উত্তর জানা নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা