,

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান মুহাম্মাদ পঞ্চম

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবারজাতীয় প্রাসাদে নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেন সুলতান মুহাম্মাদ পঞ্চম। তার পদবী হয়েছে ‘ইয়াং দি-পারতুয়ান অ্যাগং’।

malaysia1481697189-1

বিশ্বে একমাত্র মালয়েশিয়াতেই পালাক্রমে রাজা হওয়ার নিয়ম রয়েছে। এ নিয়মে রাজ পরিবারের ক্রাউন প্রিন্স ও রাজারা ক্রমানুযায়ী পাঁচ বছর মেয়াদে দুইবার রাজা হতে পারবেন। ১৯৫৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার এ নিয়ম চালু হয় দেশটিতে।

ঐতিহ্যবাহী মালয় পোশাকে সজ্জিত হয়ে শপথ গ্রহণ করেন রাজা মুহাম্মাদ পঞ্চম (৪৭)। একই দিন গান স্যালুট ও গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।রাজা সুলতান আবদুল হালিম মু’আদজান শাহর স্থলাভিক্তি হলেন রাজা মুহাম্মাদ পঞ্চম। ১৯৭০-এর দশকে মু’আদজান শাহ প্রথমবার রাজা ছিলেন।

মালয়েশিয়ার পালাক্রমিক রাজাদের মেয়াদ পাঁচ বছর। দেশ পরিচালনার মূল ক্ষমতা পার্লামেন্ট ও প্রধানমন্ত্রী হাতে থাকে, রাজার দায়িত্ব আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। তবে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকেন তিনি, যদিও সেখানে প্রধানমন্ত্রীর সুপারিশ প্রয়োজন।

মালয় মুসলিমদের ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয় রাজাকে। ইসলামি রীতি-নীতি ও ঐতিহ্য সমুন্নত রাখার দায়িত্ব তার। তবে রাজার সম্মানহানির উদ্দেশে কেউ কটূক্তি করলে, তাকে জেল খাটতে হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা