,

শত্রু থেকে বন্ধু হলেন ক্যাটরিনা-দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীর তালিকায় রয়েছেন-দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। কিন্তু পরস্পরের সম্পর্কটা মোটেও ভালো ছিল না। তবে পেশাগত কোনো কারণে নয়, তারা দুজনই যে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা।তবে সম্প্রতি নাকি আড্ডায় মেতেছিলেন ক্যাটরিনা ও দীপিকা।

cat1481627991

কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ টক শোয়ে হাজির হয়েছিলেন দীপিকার কথিত বর্তমান প্রেমিক রণবীর সিং এবং সাবেক প্রেমিক রণবীর কাপুর। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও সবার নজরে এসেছে। একই নারীর সঙ্গে প্রেম করে দুজন বন্ধু হতে পারলে, একই পুরুষের সঙ্গে প্রেম করে দুজন নারী কেন বন্ধু হতে পারবে না? এই ভেবেই হয়তো সম্প্রতি গোল্ডেন রোজ পেটাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বন্ধুত্বের আড্ডায় মাতেন ক্যাটরিনা-দীপিকা।

তবে এর পেছনে সম্পূর্ণ অবদান কিন্তু শাহরুখ খানের। এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানান, শাহরুখের সঙ্গে কথা বলার জন্য তার ভ্যানিটি ভ্যানে যান দীপিকা। এর কিছুক্ষণ পর সেখানে হাজির হন ক্যাটরিনা। কিন্তু অন্য সময়ের মতো পরস্পরকে এড়িয়ে যাননি তারা। তিনজন মিলে প্রায় আধা ঘণ্টা আড্ডা দেন। তবে এই সময় রণবীর সিং বা রণবীর কাপুরকে নিয়ে কথা হয়েছে কিনা তা জানা যায়নি।

সিনেমার কাজের দিক থেকে সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন দীপিকা। এছাড়া আগামী জানুয়ারিতে মুক্তি পাবে তার হলিউডের এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি। অন্যদিকে ক্যাটরিনা অভিনীত সর্বশেষ সিনেমা বার বার দেখো। আগামী এপ্রিলে মুক্তি পাবে জাগ্গা জাসুস সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই সালমানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা