,

সৌম্য এবার বোলার ! : ৫/৩

photo-1481718454ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারছেন না সৌম্য সরকার। সেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে রানখরা চলছে সৌম্যর ব্যাটে। ভালো নৈপুণ্য দেখাতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার পর তাহলে কি বোলিংয়ের দিকেই মনোযোগ দিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার? তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স দেখে কিন্তু এমন প্রশ্ন জোরেশোরেই উঠতে শুরু করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ এখন আছে অস্ট্রেলিয়ায়। কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগের দুটি দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দেখিয়েছে দাপুটে নৈপুণ্য। পেয়েছে সাত উইকেটের জয়। আর এখানে বড় ভূমিকা রেখেছেন বোলার সৌম্য।

এক ওভার বল করে মাত্র পাঁচ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। ডানহাতি এই মিডিয়াম পেসারই বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। পরে ব্যাট হাতেও স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। খেলেছেন ৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে সৌম্যর হাতে।

সৌম্য যে বল হাতে কার্যকরী ভূমিকা রাখতে শুরু করেছেন, এতে নিশ্চিতভাবেই খুশি হবেন বাংলাদেশের সমর্থকরা। তবে দলে জায়গা টিকিয়ে রাখতে হলে তাঁকে কিন্তু ফিরে যেতে হবে নিজের আসল জায়গায়। ঝলসে উঠতে হবে ব্যাট হাতে। কে জানে, হয়তো নিউজিল্যান্ড সফর দিয়েই আবার স্বরূপে ফিরতে শুরু করবেন বাঁহাতি এই ওপেনার।

এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে খেলে ৭২৩ রান সংগ্রহ করেছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। আছে একটি শতরানের ইনিংস। ওয়ানডেতে সৌম্যর ব্যাটিং গড়টাও বেশ আকর্ষণীয়, ৪২.৫২। টেস্টে অবশ্য এখনো সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি সৌম্য। তিনটি ম্যাচ খেলে করেছেন মাত্র ১০৭ রান। টেস্টে তাঁর সর্বোচ্চ ইনিংসটি ৩৭ রানের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা