,

বাংলাদেশ সীমান্তে ভারত নতুন বাহিনী

border-1-550x365ভারত-বাংলাদেশ সীমান্তকে আরও সুরক্ষিত করে তুলতে নতুন চারটি ব্যাটেলিয়ন গঠন করছে আসাম রাজ্য সরকার। বিএসএফ-র পাশাপাশি এই ব্যাটেলিয়নের জওয়ানদেরও সীমান্ত সুরক্ষার কাজে নিয়োগ করা হবে। নতুন এই ব্যাটেলিয়নে ৪ হাজার যুবককে নিয়োগ করা হবে।
বুধবার গুয়াহাটির দিশপুরে আসামের মুখ্যমন্ত্রীর সভাগৃহে আয়োজিত স্বরাষ্ট্র বিভাগ ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই ব্যাটেলিয়নগুলি শীঘ্রই গঠন করার নির্দেশ দিয়েছেন সর্বানন্দ সনোয়াল। উল্লেখ্য, কদিন আগেই এই নতুন ব্যাটেলিয়ন গঠন করার কথা জানিয়েছিলেন আসামের পুলিশ প্রধান মুকেশ সহায়।
অসামের ভারত-বাংলা সীমান্ত কাছাড়, করিমগঞ্জ, উত্তর শালমারার মানকাছার এবং ধুবড়ি জেলায় বিএসএফের পাহারা থাকলেও সীমান্তগুলিকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে তোলা সম্ভব হয়নি। সীমান্তে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের পাশাপাশি অবৈশ অনুপ্রবেশ ঘটারও অভিযোগ রয়েছে। ফলে আসাম রাজ্যের প্রতিটি ভারত-বাংলাদেশ সীমা সম্পূর্ণভাবে সুরক্ষিত করে তুলতেই নতুন করে চারটি কেন্দ্রীয় রিজার্ভ ব্যাটেলিয়ন গঠনের সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএসএফের সঙ্গে এই চার ব্যাটেলিয়নের জওয়ানরাও কাজ করবেন।
মুখ্যমন্ত্রী আশাবাদী, বিএসএফের পাশাপাশি নতুন ব্যাটেলিয়নের আরও চার হাজার জওয়ানকে সীমান্ত সুরক্ষায় থাকবে প্রতিটি সীমান্ত।
জানা গেছে, এই চার ব্যাটেলিয়নের কমান্ডেন্টরা সীমান্ত পুলিশের সুপার হিসেবেও কাজ করবেন। ওইদিনের বৈঠকে সনোয়াল নির্দেশ দিয়েছেন, রাজ্যের সীমান্ত এলাকায় থাকা ১৪টি সীমান্ত চকি আধুনিকভাবে সাজিয়ে তোলার। তাছাড়া সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলার পাশাপাশি যে কোনও পরিস্থিতির উপর তীক্ষè দৃষ্টি রাখতেও শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন মূখ্যমন্ত্রী।

 
সূত্র : দৈনিক যুগশঙ্খ ও অসমীয় প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে