,

সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারাল বিসিবি একাদশ

yyy-550x330-1নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিসিবি একাদশ।

বুধবার নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের আগে নর্থ সিডনির ওভালে অস্ট্রেলিয়ার ঘরোয়া এই দলটির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল টাইগাররা। বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল সিডনি সিক্সার্স টসে হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান  সংগ্রহ করে। তবে ইনিংসের বিরতিতে বৃষ্টি শুরু হয়। পরে বিসিবির সামনে বৃষ্টি আইনে ৮ ওভারে ৮৪ রানের লক্ষ্য দাঁড়ায়। যা ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

বিসিবির হয়ে সবের্োচ ১৩ বলে ২৮ রানের ম্যাচ জয়ী এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এর আগে টসে জিতে সিডনি সিক্সার্সকে ব্যাটিংয়ে পাঠান বিসিবি একাদশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর নির্ধারিত ২০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করে স্বাগতিক দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ড্যান হিউজ। ৪২ রান আসে জেসন রয়ের ব্যাট থেকে। আর ৩৫ করেন জর্ডান সিল্ক।

বিসিবির হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান সৌম্য সরকার। আর দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

এ মাসের শেষে নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই এখন অস্টেলিয়ায় অবস্থান করছেন মাশরাফি-তামিমরা।

মূল সিরিজ শুরুর আগে এখানে দুটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার একটি ইতোমধ্যে অনুষ্ঠিত হলো।

সিডনিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছাড়বে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা